ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস দুর্ঘটনায় দুইজন নিহত

    রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস দুর্ঘটনায় দুইজন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে সুপার ভাইজার মেহেদী হাসানসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। 

    দুর্ঘটনার পরে একঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

    পুলিশ ও আহতরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে। বাস ছাড়ার পর থেকেই চালক ও  হেলপার সুপরভাইজারদের মধ্যে বাকবিতন্ডা হয় কয়েক দফায়। এ কারনে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। কানুদাশকাঠি এলাকায় বাসটি এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও গাছের সাথে ধাক্কা  লেগে দুমড়ে মুচরে খাদে পড়ে যায়। 


    রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার মেহেদী হাসান ও এক বাস যাত্রী নিহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ