ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হোটেলে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

    হোটেলে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৫ বছর বয়সী এই ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ  বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। তার মৃত্যু সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নিজের পরের প্রজেক্টের শুটিংয়ে বেনারস গিয়েছিলেন আকাঙ্ক্ষা। নিজ হোটেল রুমে আত্মহত্যা করেছে আকাঙ্ক্ষা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

    ভালোবাসা দিবসে সহ–অভিনেতা সামার সিংয়ের সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন আকাঙ্ক্ষা। কিন্তু এর এক মাসের মধ্যেই চলে গেলেন তিনি। ১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন, ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি।

    ‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরি এই অভিনেত্রীর। তারপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ