ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • সত্যিই কি সালমান শাহ–মৌসুমী শৈশবের বন্ধু ছিলেন?

    সত্যিই কি সালমান শাহ–মৌসুমী শৈশবের বন্ধু ছিলেন?
    সালমান শাহ, মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার শুটিং দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়ক সালমান শাহ ও নায়িকা মৌসুমী। সেই সিনেমার ৩০ বছর পূর্তি ছিল গত শনিবার। এ উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা মৌসুমী জানিয়েছেন, সালমানের সঙ্গে অনেক আগে থেকেই তার বন্ধুত্ব ছিল। তবে মৌসুমীর এই বক্তব্যের সঙ্গে একমত নন সালমান শাহর মা নীলা চৌধুরী।

    মৌসুমীর ভাষ্য, সালমান শাহর সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল তার। তারা তখন খুলনায় থাকতেন। এই পরিচয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ছোটবেলায় ইমন (সালমান শাহর ডাকনাম) আর আমি প্লে গ্রুপ ও নার্সারিতে একসঙ্গে পড়েছি। বাবার চাকরির কারণে ইমনের পরিবার খুলনা সার্কিট হাউসে থাকত। 

    ওই স্কুলে আমার ফুফু ছিলেন টিচার। ফুফুর ছুটি হওয়া পর্যন্ত ইমনদের বাসায় আড্ডা দিতাম। সেও আমাদের বাসায় যাওয়া-আসা করত। ভালো বন্ধুত্ব হয়। এরপর হঠাৎ ওরা ঢাকায় চলে আসে। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, তা ছবিটি করতে গিয়ে নতুন করে টের পাই। ছবির কাজে আবার নিয়মিত দেখা হয়।

    খুলনার পরে সালমান শাহ ও মৌসুমীর দেখা হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে। পরে তারা শুটিং শুরু করেন। সেখানেও তাদের পুরোনো আড্ডা জমে যায়। 

    সে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘খুব অল্প সময়ে আমাদের সম্পর্ক আবার আগের রূপ নেয়। নিজেদের সবকিছুই একজন আরেকজনকে বলতাম। আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে তো পরিচালক সোহান ভাই একপর্যায়ে ভুল বুঝতে শুরু করলেন। তিনি ভাবলেন, আমরা একজোট হয়ে গেছি।’

    বিভিন্ন সময় পরিচালক সোহানুর রহমান সোহানও জানিয়েছেন, মৌসুমী ও সালমানের ভেতর আগে থেকেই বন্ধুত্ব ছিল। শুটিংয়ের সময় আগে পরিচয় ছিল, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছেন তাদের মধ্যে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ