ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • এবার অভিনেত্রী রুচিস্মিতার লাশ উদ্ধার

    এবার অভিনেত্রী রুচিস্মিতার লাশ উদ্ধার
    রুচিস্মিতা গুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যজনক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রহস্যজনকভাবে মারা গেছেন আরও এক ভারতীয় অভিনেত্রী। সোমবার রাতে পশ্চিম ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী রুচিস্মিতা গুরুর ঝুলন্ত মরদেহ উদ্বার করা হয়েছে। ওড়িশার সোনপুর জেলার বাসিন্দা ছিলেন রুচিস্মিতা।

    পরিবারের সঙ্গে থাকতেন বালঙ্গির তালপাতি এলাকায়। সম্প্রতি চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    অভিনেত্রীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। রুচিস্মিতার মা জানিয়েছেন, আলুর পরোটা বানানো নিয়ে মনোমালিন্য হয় মা-মেয়ের। রাত ৮টার সময় আলুর পরোটা বানানোর কথা ছিল। কিন্তু রুচিস্মিতা জিদ করে, রাত ১০টার সময়ই খাবার বানাবেন। এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। এরপরই এই চরম সিদ্ধান্ত নেন রুচিস্মিতা।

    অভিনেত্রীর মা আরও জানান, এটাই প্রথম নয়, এর আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন রুচিস্মিতা। তবে পুলিশের অনুমান ভিন্ন। তাদের মতে, প্রেমের সম্পর্কে নিয়ে পারিবারিক অশান্তি। সেই থেকেই এই পথ বেছে নেন রুচিস্মিতা।

    অভিনয়ের পাশাপাশি একাধিক মিউজিক অ্যালবামেও গান গেয়েছেন রুচিস্মিতা। শুধু তা-ই নয়, অনেক স্টেজ শো-ও করতেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ