ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • রানি এলিজাবেথের জন্মদিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    রানি এলিজাবেথের জন্মদিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বার্তায় রানির সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

    এছাড়া যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন।  
    শনিবার (১২ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বার্তায় বলেন, আজকের এই শুভক্ষণে বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় ও সম্প্রসারণে মহামহিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতির সুযোগটি নিতে চাই। ২০২১-২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি প্রত্যাশা করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, আপনার অনুকরণীয় অনুগ্রহ, কর্তব্য ও সেবার জন্য আমি আপনাকে বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। এসবের মধ্যে দিয়ে আপনি আপনার দেশ ও কমনওয়েলথ পরিবারে গত সাত দশক ধরে সেবা করেছেন। আপনি আমাদের ঐক্য ও সংহতির প্রতীক, বিশেষ করে কমনওয়েলথ পরিবারের প্রধান হিসেবে আমাদের জন্য অনুপ্রেরণা। বরাবরের মতোই আপনার মহিমা বাংলাদেশের জনগণ তাদের হৃদয়ে সর্বোচ্চ স্নেহ ও প্রশংসার সঙ্গে ধরে রেখেছে।

    উল্লেখ্য, প্রতি বছর ১২ জুন রানি এলিজাবেথের অফিসিয়ালভাবে জন্মদিন পালিত হয়ে থাকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ