ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে দায়ের করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে  সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

    মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি গ্রুপ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মো. আশিকুর রহমান নামে এক যুবক গত ২৮মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়। 

    মানববন্ধনে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম, আবদুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মিলন কান্তি দাস,রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মনু, এইচ এম সিজার, ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক কেএম সবুজ, এমএ হাসান, মোস্তাফিজুর রহমান রিপন, তপন দাস, মশিউর রহমান, খালিদ হোসেন তালুকদার প্রমুখ।

    বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। 

    সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আমাকে সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না। একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে। 

    এ ব্যাপারে মামলার বাদী মো. আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ