ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা
  • ডিবি কার্যালয়ে হিরো আলম

    ডিবি কার্যালয়ে হিরো আলম
    হিরো আলম/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন। শনিবার (১ এপ্রিল) বিকেলের দিকে তিনি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। ডিবির একটি সূত্র গনমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

    তবে তিনি কী উদ্দেশ্যে ডিবিতে গেছেন, তা এখনো জানা যায়নি। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

    পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে গড়েছিলেন সোনার দোকান। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।


    গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

    ওইদিন ডিবিপ্রধান বলেন, পুলিশের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন পরিদর্শক মামুন। তাকে শুধু হত্যাই করা হয়নি, মরদেহ যেন না পাওয়া যায় সেজন্য গাজীপুরের কালীগঞ্জের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনার পর মামলা হয়। ডিবি তদন্ত করেছে। আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম পালিয়ে গেলেও নকল একজন আসামি জেলখানায় দেন। পরবর্তীসময়ে ডিবির তদন্তে নকল আসামির ঘটনা সামনে আসে। এর মধ্যে মূল আসামি দুবাইয়ে সোনার দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান ভারতে পালিয়ে যান। সেখান থেকে তিনি ভারতীয় পাসপোর্টে দুবাই যান।

    তিনি আরও বলেন, আরাভ খান ওরফে রবিউল ইসলাম একজন খুনি। একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে খুন করেছেন। মিডিয়ায় ও অনেকের বলার পরও সাকিবসহ অন্য তারকারা খুনের মামলার আসামির ডাকে দুবাইয়ে গেছেন। তার সোনার দোকান উদ্বোধনে যোগ দিয়েছেন।

    এদিকে, গত ২৩ মার্চ রাতে ইন্টারপোলের ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম যোগ হয়। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

    সূত্র: জাগো নিউজ
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ