ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে আহত, সাবেক স্বামী আটক

    ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে আহত, সাবেক স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে রুনা খানম (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক আতিকুর রহমান (৪০) নামে ওই ব্যাক্তিকে পুলিশ আটক করেছে। 

    মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্কুল শিক্ষিকাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

    আহত নারী ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত আছেন। আতিকুর রহমান তাঁর দ্বিতীয় স্বামী।

    বিদ্যালয়ের সহকর্মীরা জানায়, ২০২১ সালের ১৮ জুলাই তাঁদের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে পরের বছর ১৫ জুন বিবাহ বিচ্ছেদ হয়। আতিকুর রহমান শহরের রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। 

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শহরের রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে রিকশাযোগে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে আতিক। 

    পরে শিক্ষিকাকে অতর্কিত পেটে ও বুকের ৮টি স্থানে ছুড়ি চালায় আতিকুর রহমান। রক্তাক্ত জখম হয়ে শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পরে। ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত হোসেন রক্তমাখা ছুড়িসহ আতিকুর রহমানকে আটক করে। 

    এ সময় আতিকুর রহমান বলেন, আমি হত্যার উদ্দেশ্য রুনাকে কুপিয়েছি। আমার শাস্তি যা হয় আমি মেনে নিবো। এর পরেই সদর থানা পুলিশের একটি ভ্রাম্যমাণ দল ঘটনাস্থল থেকে আতিককে থানায় নিয়ে যায়। 

    হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান বলেন, রোগীর পেট ও স্তনসহ শরীরের ৮টি স্থানে জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর রক্তচাপ নিচে নেমে গেছে। 

    তাই তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
    শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বলেন, আহত শিক্ষিকার সাবেক স্বামী আতিক প্রায়ই উত্ত্যক্ত করতো। এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. নাসির উদ্দিন সরকার বলেন, ঘাতক আতিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ