ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল
  • ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

     ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের প্রেসব্রিফিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। 

    শনিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার বলেন, ঝালকাঠির নলছিটিতে বুধবার রাতে যুবলীগকর্মী তরিকুল ইসলাম সুমনকে হত্যার রসহ্য উদঘাটন করা হয়েছে। বালু ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এর সঙ্গে জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। 

    পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে, অন্য আসামিরাও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার হবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি সন্ত্রাস, মাদক, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, মোবাইল জুয়া, যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। শহরের নিরাপত্তার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপণেরও সিদ্ধান্তের কথা জানান পুলিশ সুপার।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর সার্কেল মহিতুল ইসলাম ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ