ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮

    রাজাপুরে যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। 

    দলীয় নেতাকর্মীরা জানায়, রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা ও সহসভাপতি আব্দুস সবুরের মধ্যে দলীয় পদ নিয়ে বিরোধ চলছিল। উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদারসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়নে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেয়। এতে উপজেলা সভাপতি আসলাম মৃধাকে আমন্ত্রণ জানানো হয়নি। 

    বর্ধিত সভা শুরু হলে সভাপতি আসলাম হোসেন মৃধা তাঁর সমর্থিত কয়েকজন নেতাকর্মী নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করে ব্যানার চিড়ে ফেলে দেয়। তারা কয়েকটি চেয়ার ছুড়ে মঞ্চের দিকে মারে। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহব্বায়ক রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

    এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম জানান, নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারনে এমন ঘটনা ঘটেছে।
    রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সাতুরিয়া ইউনিয়নে যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। খবরপেয়ে পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ