ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠি সদর হাসপাতালের সমস্যা সমাধানের আশ্বাস তত্বাবধায়কের

     ঝালকাঠি সদর হাসপাতালের সমস্যা সমাধানের আশ্বাস তত্বাবধায়কের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং হাসপাতালে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ। একটি জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালের সুনাম বৃদ্ধিতে সকলের সহযোগিতায় ঝালকাঠি সদর হাসপাতালের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অধিপরামর্শ সভায় এ আশ্বাস দেন তত্বাবধায়ক। 

    অধিপরামর্শ সভায় সনাকের পক্ষ থেকে হাসপাতালের ডাক্তার সংকট, এক্স-রে ফিল্ম সংকট, দালালদের হয়রানি, হুইল চেয়ার বা ট্রলির সংখ্যা বাড়ানো, টয়লেটে নারী-পুরুষের আলাদা চিহ্নিতকরণ, হাসপাতালের ওয়েবপোর্টাল বা তথ্য বাতায়ন হালনাগাদ করার বিষয়গুলো তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্টঅ্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিংয়ে প্রাপ্ত সমস্যাগুলো সভায় তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সদস্যরা। যেসকল সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়, তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতেও আহ্বান জানান তারা।

    অধিপরামর্শ সভায় সনাকের পক্ষে নেতৃত্ব দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত হোসেন। সভায় উপস্থিত ছিলেন সনাকের স্বাস্থ্য উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, কবিতা হাওলাদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, এক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ