ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান। সংগৃহীত ছবি

    মেয়ের আন্তর্জাতিক সাফল্যে গর্বিত শাহরুখ খান

    মেয়ের আন্তর্জাতিক সাফল্যে গর্বিত শাহরুখ খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড ‘বাদশা’র মেয়ে তিনি। এখনও পর্যন্ত এটাই তার সব থেকে বড় পরিচয়। সেই পরিচয়ের উপর ভর করেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন সুহানা খান। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, বলিউডের অন্দরেও চর্চায় রয়েছে সুহানার নাম। নামী-দামি তারকার পার্টি থেকে শুরু করে আম্বানীদের ঝলমলে অনুষ্ঠানেও চোখ এড়ায়নি সুহানার উপস্থিতি।

    এখনও পর্যন্ত মুক্তি পায়নি বলিউডে তার প্রথম কাজ। তবে এর মধ্যেই নিজের প্রথম সাফল্যের স্বাদ পেলেন বাদশা-কন্যা। আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুহানা। পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসাডর হিসেবে জায়গা করে নিলেন সুহানা খানও। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা। তবে, মেয়ের প্রশংসা করার পাশাপাশি, নিজের পিঠও চাপড়ে নিলেন শাহরুখ।

    আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসাডর হওয়ার পরে বুধবার প্রথম সংবাদমাধ্যমের সামনে এলেন সুহানা খান। সেখানেই প্রথমবার মাইক হাতে বক্তব্য রাখলেন সুহানা। লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে।

    সুহানার এই আত্মবিশ্বাস চোখ এড়ায়নি তার বাবার। ওই অনুষ্ঠান থেকে মেয়ের একটি ভিডিও সামাজি যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করেন শাহরুখ। ভিডিওর আবহে তারই ছবি ‘কাল হো না হো’-র ‘প্রিটি ওম্যান’ গান। সুহানার ভিডিও পোস্ট করে শাহরুখ লেখেন, ‘‘সুন্দর পোশাক, সুন্দর কথা... খুব ভাল হয়েছে! আর আমি যদি নিজেকেও এর জন্য একটু সৌজন্য দিই, খুব ভালভাবে বড় হয়েছ তুমি!’’ শাহরুখের লেখায় স্পষ্ট মেয়ের জন্য তার গর্ব। সঙ্গে, মেয়েকে ভাল মানুষ করতে পেরেও যে সন্তুষ্ট তিনি, সে কথাও বুঝিয়ে দিয়েছেন বাদশা।

    বছর কয়েক আগে মাদক কাণ্ডে আরিয়ান খানের নাম জড়ানোর পরে প্রশ্ন উঠেছিল বাবা হিসেবে শাহরুখ খানের ভূমিকা নিয়ে। তখন কোনও সমালোচনার উত্তর দেননি শাহরুখ। সেই ঘটনার কয়েক বছর পরে প্রচারের আলোকবৃত্তে এসেছেন সুহানা ও আরিয়ান দু’জনেই। অতীতের তিক্ততা ভুলে এখন ছেলেমেয়েকে নিয়ে শুধুই গর্বিত বলিউডের বাদশা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ