ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও  সকল সহযোগী সংগঠন। সূর্যোদয়ের সাথে সাথে টাউন হলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়। 

    সোমবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার। 

    সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতির সভাপতিত্বে সভায় সরকারি বেসরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ