ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • স্বাস্থ্যঝুঁকির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছাড়া বিকল্প নেই : সচিব

    স্বাস্থ্যঝুঁকির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছাড়া বিকল্প নেই : সচিব
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। কিন্তু আমরা বিকল্প পদ্ধতিতে শিক্ষাদান অব্যাহত রেখেছি। হতে পারে যে এই বিকল্প পদ্ধতির শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা অভ্যস্থ নয় বলে এখনও তারা নিজেদেরকে কমফোর্ট জোনে নিয়ে যেতে পারছে না।

    আজ শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

    শিক্ষাসচিব বলেন, এই মুহূর্তে এর চেয়ে বিকল্প তো আমাদের আর কিছু নেই। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থা কিংবা আইসিটি নির্ভর যে অবকাঠামো আছে তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি।

    তিনি আরো বলেন, যেদিন থেকে আমরা স্কুল কলেজ বন্ধ রেখেছি সেদিন থেকে কম্পানিগুলোর প্রতি আমাদের একটি নির্দেশনা ছিল যেদিন আমরা যতদ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিব তখন একটি রি-ওপেনিং প্লান করতে হবে। আমরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো তখন আগের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগের মতো করে চালাতে পারবো না। রি-ওপেনং প্লানটা কি হবে সেটা আমাদের বোর্ডে উপস্থাপন করা হয়েছিল। আমাদের কাছে এই রি-ওপেনিং প্লানটা অনেক আকর্ষণীয় মনে হয়েছে। আমরা এই প্লানটাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে দিয়েছি এবং এটি অনুসরণ করে যেন আরো বড় আকারের একটি রি-ওপেনিং প্লান করে।

    ইতিমধ্যে মাউশি থেকে এটি বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেন অনুসরণীয় হয়। তো যখনই আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবো তখন ঐ রি-ওপেনিং প্লানকে অনুসরণ করতে হবে। ওই প্লান অনুযায়ী নির্দেশনা দেওয়া আছে, প্রতিটি ক্লাসরুম কেমন হবে, শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, শিক্ষার্থীদের সঙ্গে কেমন আচরণ হবে, অভিভাবকদের আচরণ কেমন হবে তার পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ