ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • দেহব্যবসার অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

    দেহব্যবসার অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
    আরতি মিত্তল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী-কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দেহব্যবসার অভিযোগ উঠেছে।

    এমন অভিযোগে ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে আরো দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতারের কাছে এই ব়্যাকেটের খবর প্রথম হাতে আসে। এরপর টিমের সঙ্গে গোপন অপারেশনের ছক কষেন তিনি। ভুয়া গ্রাহক সেজে আরতি মিত্তলকে ফোন করেন এবং দুই বন্ধুর জন্য দুজন মেয়ের ব্যবস্থা করে দিতে বলেন।

    প্রস্তাবে সম্মতি জানালে ৬০ হাজার টাকা ডিম্যান্ড করেন আরতি। মডেলদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, নানাকৌশলে উঠতি মডেলদের দেবব্যবসায় নামার প্রলোভন দেখাতেন আরতি। পর্দাফাঁস হতেই পুলিশ গ্রেপ্তার করেন অভিযুক্ত এই অভিনেত্রীকে। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।

    এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।

    শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েকদিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ