ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ
  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল তিন হাজার মানুষ

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল তিন হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ায় তিন হাজার ৩০০ গরিব ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন  কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির দরিদ্র এসব মানুষর হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন। 

    তিন হাজার ৩০০ মানুষ মানুষ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির। 

    ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এম মনিরুজ্জামান মনির বলেন, আমাকে যদি এমপি নাও করা হয় তাহলেও আমার বাবার কাছে ওয়াদা, আমি সারা জীবন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করে যাবো। রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের পাশে থাকবো আমৃত্যু, তাদের সেবা করবো এটাই আমার রাজনীাত। রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পড়া ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে।  

    রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার ও শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার প্রমূখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ