ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • পাঠান: ২০০ কোটি শাহরুখের পকেটে?

    পাঠান: ২০০ কোটি শাহরুখের পকেটে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড কাঁপানো পাঠান সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খান কোনো পারিশ্রমিক নেননি বলেই শোনা যায়। তবে পারশ্রমিক না নিলেও লভ্যাংশ থেকে ২০০ কোটি রুপি গেছে এই বলিউড সুপারস্টারের ঘরে।

    ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চুক্তি অনুযায়ী পাঠান থেকে ২০০ কোটি রুপি এরই মধ্যে পেয়েছেন শাহরুখ খান।

    ২৭০ কোটি রুপি বাজেটের পাঠান বিশ্বজুড়ে আয় করেছে এক হাজার কোটি রুপির বেশি। সিনেমাটি শুধু ভারতেই আয় করেছে ৫৪৫ কোটি রুপি। এখান থেকে সিনেমার প্রযোজনা সংস্থা পেয়েছে ২৪৫ কোটি রুপি। এছাড়াও পাঠানের স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব থেকে আয় ১৫০ কোটি রুপি। গানসহ অন্যান্য ক্ষেত্র থেকে আয় ৩০ কোটি রুপি।

    এই আয় থেকে প্রযোজনা সংস্থা নিয়েছে ৩৩৩ কোটি রুপি, আর লভ্যাংশ হিসেবে শাহরুখ খান পেয়েছেন ২০০ কোটি রুপি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ