ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ
  • নলছিটিতে প্রাণ ফিরে পাচ্ছে পাবলিক লাইব্রেরি

    নলছিটিতে প্রাণ ফিরে পাচ্ছে পাবলিক লাইব্রেরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পরে নবীন-প্রবীণের সার্বিক ব্যবস্থাপনায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে ঝালকাঠির নলছিটি পাবলিক লাইব্রেরি। সংগঠনের কার্যক্রম সচল রাখতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠিত হয়েছে ঈদোত্তর সম্মিলন ও বরেণ্য ব্যক্তি সংবর্ধনা। 

    এতে অংশ নেন নলছিটির গুণিজনরা। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে নবীন-প্রবীণের মিলন মেলায় পরিনত হয়। গুণিজনদের নানা স্মৃতিবিজড়িত বক্তৃতায় অনুষ্ঠান গড়ায় গভীর রাত পর্যন্ত। অনেক দিন পরে একসঙ্গে মিলিত হতে পেরে একে অন্যকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

    এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবলিক লাইব্রেরি আবার নতুন রূপে যাত্রা শুরু করল। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এক সময়ে নলছিটি পাবলিক লাইব্রেরির কার্যক্রমের সঙ্গে মিশে থাকা জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করা ব্যক্তিরা। 

    পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শামছুল আলম খান বাহারের সভাপতিত্বে ঈদোত্তর সম্মিলনে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সংবর্ধিত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন খোকন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র রায়সহ আরো অনেকে।
     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ