ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ
  • রাজাপুরে চাচা ভাতিজাকে হত্যার ঘটনায় আটক ৪

    রাজাপুরে চাচা ভাতিজাকে হত্যার ঘটনায় আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য ও তাঁর ভাতিজা নিহতের ঘটনায়  জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    সোমবার রাতে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। 

    আটককৃতরা হলো আসাদ, মিজান, সজল ও শাহজাহান। 

    এর আগে সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তাঁর ভাতিজা বেলায়েত হোসেনকে জগাইরহাট বাজার থেকে বাড়ি যাওয়ার সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ডাবল মার্ডার হয়েছে। এর পেছনে আরো কোন কারণ আছে কিনা পুলিশ তা তদন্ত করছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। তাদের জ্ঞিাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত বলে স্বীকার করেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ