ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • তওবা করেও চুরি ছাড়েনি, অতপর ধরা!

    তওবা করেও চুরি ছাড়েনি, অতপর ধরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে তওবা করে সাক্ষাৎকার দিয়ে চুরি ছেড়ে ভালো হওয়ার ঘোষণা দেন ঝালকাঠির নলছিটি শহরের পূর্বমালীপুর এলাকার মো. শাহজালাল ওরফে ট্যাবা। এমনকি জেলা শহরের একটি প্রসিদ্ধ স্থানে গিয়ে বিগত দিনে চুরির জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাও চান তিনি। আর কখনো চুরি করবেন না বলে জনসম্মুখে প্রতিশ্রুতি দেন। কিন্তু তিন মাসের মাথায় আবারো চুরি করতে গিয়ে ধরা পড়েছে চোর শাহজালাল ওরফে ট্যাবা। 

    মঙ্গলবার রাতে পৌরসভার সারদল এলাকার আরআই বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে সে। 

    নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মুনির বলেন, শাহজালাল ওরফে ট্যাবা আমার কাছে এসে একটি লাইভে চুরি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিল, যা আমার সামাজিক ফেসবুকে শেয়ার করেছিলাম। এখন আবার শুনছি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে বিষয়টি আসলেই দুঃখজনক। 

    সারদল এলাকার বাসিন্দা নাইম তালুকদার বলেন, মঙ্গলবার রাতে আমাদের পাশের বাড়িতে চোর ঢুকলে বাড়ির মালিক তা টের পেয়ে চিৎকার দেয়। আমরা ধাওয়া করে চোর শাহজালালকে ধরে সকালে পুলিশে  সোপর্দ করি।

    চুরির অভিযোগে আটক মো. শাহজালাল ওরফে ট্যাবা পৌরসভার পূর্বমালীপুর এলাকার রুস্তুম হাওলাদের  ছেলে। সে এর আগেও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।

    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, জনতা একজন  চোরকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ