ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

     নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    এদের মধ্যে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজন ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। এছাড়াও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়। 

    নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রের সচিব মো. জলিলুর রহমান আকন্দ জানান, রোববার (৩০ এপ্রিল) বাংলা পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন।

    বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. আলি হায়দার জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ