ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • নলছিটিতে নকলে সহযোগিতা করায় মাদরাসা শিক্ষককে জরিমানা, এক পরীক্ষার্থী বহিস্কার

    নলছিটিতে নকলে সহযোগিতা করায় মাদরাসা শিক্ষককে জরিমানা, এক পরীক্ষার্থী বহিস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির নলছিটিতে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী প্রথমপত্র পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে এ কে আজাদ নামে এক শিক্ষককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অসদোপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। মঙ্গলবার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাদরাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এ আদেশ প্রদান করেন। 


    পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাদরাসা কেন্দ্রে নকলের মহোসব চলছিল। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা কেন্দ্রে প্রবেশ করেন। তিনি এক শিক্ষককে নকলে সহযোগিতা করতে দেখে তাৎক্ষণিক তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। এ সময় অসদোপায় অবলম্বনের দায়ে সরমহল দাখিল মাদরাসার এক পরীক্ষার্থীকে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থদণ্ডপ্রাপ্ত শিক্ষক এ কে আজাদ নলছিটি উপজেলার ভৈরবপাশা দাখিল মাদরাসার কম্পিউটার শিক্ষক।  


    কেন্দ্র সুপার মাওলানা মো. বাহাউদ্দিন নাসিম জানান, পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষক পরীক্ষার্থীদের সহযোগিতা করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদে ১০ হাজার টাকা জরিমানা করেছেন এবং তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।


     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ