ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • রাজাপুরে বিষ দিয়ে ১২৫টি কবুতর হত্যার অভিযোগ

    রাজাপুরে বিষ দিয়ে ১২৫টি কবুতর হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিষ দিয়ে ১২৫টি কবুতর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ পালট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ২৭টি কবুতর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে পরীক্ষা করালে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। 

    জানা গেছে, দক্ষিণ পালট গ্রামের মাহে আলম হাওলাদার ও তাঁর ছেলের রিপন হাওলাদার কবুতরের ব্যবসা করার উদ্দেশ্যে বাড়ির ছাদে ঘর করে ১২৫টি কবুতর পালন করতেন। কবুতরের বাচ্চা বিক্রি করে চলতো তাদের সংসার। অনেক সময় বড় কবুতরও বিক্রি করতেন তাঁরা। প্রতিদিনের মতো বুধবার সকালে কবুতরগুলো তাদের ঘর থেকে উড়ে যায়। 

    সকাল ১১টার দিকে তাদের একের পর এক ২৭ টি কবুতর বাড়িতে ফিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অন্য কবুতরগুলোর কোন খোঁজ নেই। দুপুরে মৃত কবুতরগুলো উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান মাহে আলম। কবুতর ব্যবসায়ী রিপন হাওলাদার অভিযোগ করেন, স্থানীয় দুর্বৃত্তরা খাদ্যে বিষ প্রয়োগ করে তাঁদের পোষা কবুতরগুলো হত্যা করেছে। অথবা কেহ ধানের বীজতলায় কীটনাশক প্রয়োগ করতেও পারে যা খেয়ে কবুতরগুলো মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন তিনি। 

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার বলেন, পালট গ্রামে বাড়ির ছাদে পোষা কিছু কবুতর মারা গেছে। পরীক্ষা করে জানাযায় বিষক্রিয়ায় কবুতরের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তাদের থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। 

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ