ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে বোরো ধান কর্তন, মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

    ঝালকাঠিতে বোরো ধান কর্তন, মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে চলতি রবি মৌসুমে কম্বাইন হার্ভেস্টারের মাধমে বোরো ধান কর্তন, মাঠ দিবস এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ষাটপাকিয়া এলাকায় প্রদর্শনী হিসেবে কম্বাইন হার্ভেস্টারের মাধমে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 

    পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে একই স্থানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। কৃষক সমাবেশে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন, সাবেক যুগ্মসচিব সুলতান মাহামুদ, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, ইউপি চেয়ারম্যান আব্দুল হকসহ আরো অনেকে। 

    সমাবেশে বক্তারা বলেন, কম্বাইন হার্ভেস্টার বিশ্বের উন্নত দেশগুলোতে খুবই জনপ্রিয়। বাংলাদেশেও আস্তে আস্তে এর প্রচলন ঘটছে। এটি ব্যবহারে কৃষকের কষ্ট ও খরচ কম হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ