ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

    শনিবার (১৩ মে) সন্ধ্যায় নলছিটি শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

    গ্রেফতার বেল্লাল হোসেন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর এলাকার আশ্রাফ আলী ফকিরের ছেলে। 


    পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০সালের চরফ্যাশনের একটি চুরি মামলায় বেল্লাল হোসেনকে ২ বছরের  কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। এরপর থেকেই সে পলাতক ছিল। 


    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে বেল্লালকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ