ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • দিনভর ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে ছিল ঝালকাঠির মানুষ

    দিনভর ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে ছিল ঝালকাঠির মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে দিনভর ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে ছিল ঝালকাঠির সাত লাখ মানুষ। মোখা’র প্রভাবে সকাল থেকেই আকাশ মেঘাছন্ন ছিল। গুমট আবহাওয়ায় সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। ৮ নম্বর শতর্ক সংকেত থাকায় নদীতীরের বাসিন্দাদের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক বিরাজ করছিল। ভয়ে অনেকে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল নিরাপদে যাওয়ার। অনেকে আশ্রয় কেন্দ্রেও উঠেছিলেন। 

    ঘূর্ণিঝড়ে কোথাও কোন ক্ষয়ক্ষতি না হলেও নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট পানি বেড়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়। নদীতীরের এক হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছিল, বিকেলে তাঁরা নিরাপদে বাসায় ফিরে যায়। 

    ঝালকাঠিতে বেড়িবাধ না থকায় বিষখালী নদীতীরের কাঁঠালিয়া সদর, বড় কাঁঠালিয়া, আমুয়া, আওরাবুনিয়া, জাঙ্গালিয়া ও রাজাপুর উপজেলার বড়ইয়াসহ বিষখালী নদী তীরবর্তী কয়েক হাজারা মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। নদী ভাঙ্গনকবলিতরাও রয়েছেন দুঃশ্চিন্তায়। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলার ৬১টি সাইক্লোন শেল্টার ও পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। জেলা  ও  সকল উপজেলা পর্যায়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে। নদী ভাঙন কবলিত রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরবর্তী এক হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছিল। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো ও ভারি খাবার দেওয়া হয়। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এবং পুলিশ সুপার আফরুজুল হক টুটুল রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে সবাই নিরাপদে বাড়িতে ফিরে যান। 

    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানিয়েছেন, জেলায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নেই, তবে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমরা সাইক্লোন শেল্টারের পাশাপাশি পাঁচশতাধিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছি। এতে ৮০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। তবে ঘূর্ণিঝড় মোখা আমাদের জেলায় কোন প্রভাব ফেলতে পারেনি, তাই মানুষ নিরাপদে বাড়িতে ফিরে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ