ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ বিএনপি নেত্রী নাসরীনের  ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা
  • গ্রামের বাড়িতে চিত্রনায়ক ফারুকের জানাজা রাত ৯টায়

    গ্রামের বাড়িতে চিত্রনায়ক ফারুকের জানাজা রাত ৯টায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের গ্রামের বাড়িতে আজ (১৬ মে) জানাজা রাত ৯টায় অনুষ্ঠিত হবে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ছোট ভগ্নিপতি ও চাচাত ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান। তিনি বলেন, সন্ধ্যার দিকে ঢাকা থেকে চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান দুলু ওরফে ফারুকের পৈতৃক ভিটায় তার মরদেহ আনা হবে। সেখানে এলাকাবাসীর শ্রদ্ধা নিবেদনের পর সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে রাত ৯টায় নামাজে জানাজা শেষে ফারুকের পিতা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হবে।

    তিনি আরও বলেন, বাড়িতে আনা হবে এ জন্য সকাল থেকেই বাড়ির উঠানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া কবর খোড়ার কাজও সম্পন্ন হয়েছে। যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানকার আয়োজনও সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।


    চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ