ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে : আমু

    আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার স্মার্ট বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

    এবার তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, তাই সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে ঝালকাঠি সার্কিট হাউজ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
    আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে হচ্ছে সৌহার্দ্য ও সম্প্রতির  উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। এখানে সকল ধর্মের লোক মিলেমিশেই বসবাস করে আসছে। 

    এই সম্প্রতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে।

    জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ