ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
  • প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত ‘প্রবাসী-২’

    প্রশংসায় ভাসছে পলাশ, জীবন ও শিমুল অভিনীত ‘প্রবাসী-২’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের বাস্তব জীবনের তিনটি বিশেষ মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘প্রবাসী-২’। মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্মটি দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছে নন্দিত এই শর্ট ফিল্মটি।

    প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ-দুঃখ, হাসি-কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে এর গল্পে। এ প্রসঙ্গে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না।’

    স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, সারাদেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে পুরো দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। সমগ্র দেশের সবার প্রিয় প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ সব সময় মানুষের শ্রমের প্রতি শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধা থেকেই প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও প্রবাসী-২’ শর্টফিল্ম তৈরিতে উদ্বুদ্ধ হয়েছি।

    উল্লেখ্য,গত ৩০ এপ্রিল স্টারলাইন ফুড প্রোডাক্টের ফেসবুক পেইজে শর্টফিল্মটি মুক্তির পর থেকে লাখো ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ