ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • হলিউড সাংবাদিকের বিয়ের প্রস্তাব, সালমান বললেন আমার দিন শেষ

    হলিউড সাংবাদিকের বিয়ের প্রস্তাব, সালমান বললেন আমার দিন শেষ
    সালমান খান ও হলিউড সাংবাদিক অ্যালেনা খালিফে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আইফা ২০২৩’ নিয়ে মেতে উঠেছে গোটা বলিউড। আবুধাবিতে আয়োজন করা হয়েছে এর গ্র্যান্ড অনুষ্ঠান। ইতোমধ্যেই একে একে বলিউড তারকারা সেখানে পৌঁছাতে শুরু করেছেন। 

    আজ শনিবার অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড ২০২৩। সেখানেই সাংবাদিককের সামনে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান খান। এক সাংবাদিক সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন।  

    সালমান খানকে বিয়ের প্রস্তাব দেওয়া ওই সাংবাদিকের নাম অ্যালেনা খালিফে। সেখানে সবার সামনেই অ্যালেনা খালিফে জানান, হলিউড থেকে সালমানকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন তিনি।

    সালমানকে অ্যালেনা খালিফে বলেন, ‘আমি হলিউড থেকে এসেছি শুধু এই প্রশ্নটি করার জন্য…আমি যখন আপনাকে দেখেছি, আপনার প্রেমে পড়েছি’। এরপর সালমান তাকে রসিকতা করে প্রশ্ন করেন, ‘আপনি শাহরুখ খানের কথা বলছেন, ঠিক না? উত্তরে সেই নারী বলেন, ‘আমি সালমান খানের কথা বলছি। বলুন সালমান খান, আপনি আমাকে বিয়ে করবেন?’

    জবাবে সালমান বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আরও ২০ বছর আগে আমার সাথে আপনার দেখা করা উচিত ছিল।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ