ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • কানে গিয়ে যা শিখলেন সারা আলি খান

    কানে গিয়ে যা শিখলেন সারা আলি খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের তরুণ তারকা সারা আলি খানের কান অভিষেক হয়েছে এ বছর। ৭৬তম কান উৎসবে তিনি ভারতীয় প্যাভিলিয়নের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন। সেই সুবাদে প্রথমবার সম্মানজনক রেড কার্পেটে হেঁটেছেন। কাছ থেকে দেখেছেন বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও জমকালো উৎসবের চালচিত্র।

    কান থেকে ফিরে সারা উড়াল দিয়েছেন আবুধাবিতে। সেখানে গত ২৭ মে রাতে অংশ নিয়েছেন আইফা অ্যাওয়ার্ডসে। এর ফাঁকে মুখোমুখি হন গণমাধ্যমের। কানের অভিজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মনের আগল খুলে।

    সারা মনে করেন, ‘আমাদের নিজস্বতা, জাতীয়তা এগুলো প্রচার করা গুরুত্বপুর্ণ। আমরা সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ দেশ। আমাদের অনেক ভাষা, আবেগ, অনুভূতি রয়েছে এবং আমি গর্বিত যে এগুলো নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে কথা বলতে পারছি।’

    কান উৎসবে বিভিন্ন দেশের শিল্পী, কুশলী ও দর্শকের আগমন ঘটে। ফলে সাংস্কৃতিক বৈচিত্র্যের সাক্ষী হয়েছেন সারা। তার ভাষ্য, ‘আমি শিখেছি যে, প্রত্যেকটি দেশের নিজস্ব সংস্কৃতি আছে। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই এটা জানি। কিন্তু এটাকে উদযাপিত হতে দেখার বিষয়টা অসাধারণ। সৌদি আরব, মিশর, লেবানন, প্যারিস বিভিন্ন দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে; এমনকি আমি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গেও দেখা করেছি। সত্যিই, এই উৎসব আমাকে দেখিয়েছে, কীভাবে চলচ্চিত্র সব সীমান্ত ভেদ করে দেয়।’

    এদিকে সারা আলি খানের নতুন একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর নাম ‘যারা হাটকে যারা বাচকে’। লক্ষ্মণ উটেকর নির্মিত এ ছবিতে তার সহশিল্পী ভিকি কৌশল। আপাতত ছবিটির প্রচারে ব্যস্ত রয়েছেন তারা। আগামী ২ জুন এটি মুক্তি পেতে যাচ্ছে।


    সূত্র: বলিউড হাঙ্গামা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ