ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে বিদ্যালয়ের অর্ধশত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

    ঝালকাঠিতে বিদ্যালয়ের অর্ধশত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক ও শিক্ষার্থীরা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পায়।  

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকছেদ আলী খন্দকার জানান, বিদ্যালয়ের মাঠের পাশে তাল গাছ, চাম্বল গাছ, মেহেগনি গাছসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ ছিল। 

    গাছের ছায়ায় খেলাধুলা করতো শিক্ষার্থীরা। রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলে রেখে যায়। গাছগুলোর মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ