ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • মা হারালেন মিঠুন চক্রবর্তী

    মা হারালেন মিঠুন চক্রবর্তী
    মিঠুন চক্রবর্তী ও প্রয়াত শান্তিরানি চক্রবর্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাতৃহারা হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে কোভিডের সময়ে বাবাকে হারিয়েছিলেন তিনি। এবার মাকেও হারালেন মিঠুন। শুক্রবার (৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুনের মা শান্তিরানি চক্রবর্তী।

    অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মুম্বাইয়ে ছেলে মিঠুনের কাছেই থাকতেন তার মা শান্তিরানি।
    একসময় কলকাতার জোড়াবাগান এলাকায় বাবা-মা ও ৪ ভাইবোনের সঙ্গেই থাকতেন মিঠুন চক্রবর্তী। প্রতিষ্ঠিত হওয়া ও নাম যশ খ্যাতির আগে মিঠুন চক্রবর্তীর কষ্টের দিনগুলোর কথা সকলেরই জানা।

    প্রতিষ্ঠিত হওয়ার পর মিঠুন যখন মুম্বাইতে থাকতে শুরু করলেন, তখন মাকেও নিজের কাছে নিয়ে যান তিনি। তারপর থেকে মায়ানগরীতেই থাকতেন শান্তিরানি চক্রবর্তী।

    শান্তিরানি চক্রবর্তীর মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়ে মিঠুনের ছেলে নমশি চক্রবর্তী জানান, “খবরটা সত্যি, ঠাকুমা আর নেই।” মিঠুন চক্রবর্তীর মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজনীতিবিদ কুণাল ঘোষ।

    তাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজনৈতিক তিক্ততা ভুলে অভিনেতার কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন কুণাল। শোকপ্রকাশ করেছেন বলিউডের তারকারা। কলকাতার সিনেমা জগতের তারকা ব্যক্তিত্বরাও নিজেদের শোকবার্তা জানিয়েছেন।
    বেশ কিছুদিন আগে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেটে প্রয়াত বাবার স্মৃতিচারণা করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কোভিডের সময়, কিডনি অসুস্থতার কারণে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছিল মিঠুনের বাবা বসন্তকুমার চক্রবর্তীর। এবার মাকেও হারালেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ