ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর, বিচারের দাবিতে বিক্ষোভ 

    চাঁদার দাবিতে ঠিকাদারকে মারধর, বিচারের দাবিতে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে দাবিকৃত চাঁদার দুই লাখ টাকা না পেয়ে এক ঠিকাদারকে মারধর করার অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামি আরিফ খলিফা ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। বুধবার বিকেলে শহরের বান্ধাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ঠিকাদার রফিকুল ইসলাম মোল্লার কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

    এ ঘটনায় আইপল খলিফা ও তাঁর সহযোগিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন।  বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা। 
    মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি  মোহন খান, সাধারণ সম্পাদক আল আমিন মৃধা।


    এ সময় বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠির স্টীমারঘাটে বিআইডবিøউটি এর একটি তিনতলা ভবন নির্মাণের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে নির্মাণ কাজ করছেন সহকারী ঠিকাদার ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা রফিকুল ইসলাম মোল্লা। নির্মাণ কাজে স্থানীয় একাধিক মামলার আসামি আরিফ খলিফা তাঁর বাহিনী নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার কিছু টাকা বিভিন্ন সময় পরিশোধ করা হয়। পরে আর কোন টাকা না দেওয়ায় নির্মাণ কাজ কয়েক দফায় বন্ধ করে দেয় আরিফ খলিফা। 

    এক পর্যায়ে বুধবার বিকেলে শহরের বান্ধাঘাটা এলাকায় আরিফ খলিফা লোকজন নিয়ে ইমারত শ্রমিক নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময় তাঁর পকেট থেকে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

    সহকারী ঠিকাদার রফিকুল ইসলাম মোল্লা বলেন, লঞ্চঘাট ও স্টীমারঘাট এলাকায় ভবন নির্মাণ করতে হলে আরিফ খলিফাকে চাঁদা না দিয়ে কাজ করা যায় না। আমিও বিভিন্ন সময় তাকে টাকা দিয়েছি। আর কত তাকে টাকা দিতে হবে। যখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি, তখনই আমার ওপর হামলা চালায় সে। আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

    এ ব্যাপারে আরিফ খলিফা বলেন, স্টীমারঘাট এলাকায় দিয়ে অসংখ্য মানুষ খেয়ায় পারাপার করেন। এ জন্য ঠিকাদারকে একটি বেঞ্চ বানিয়ে দিতে বলা হয়। কিন্তু তিনি তা না দিয়ে, উল্টো আমার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ করছেন।

    ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ