ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ

    ১৪ দিন পর সরানো হলো ধ্বংসাবশেষ

    ১৪ দিন পর সরানো হলো ধ্বংসাবশেষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ বিস্ফোরণের ১৪ দিন পর জাহাজটির ধ্বংসাবশেষ সরিয়ে নিয়েছে মালিকপক্ষ। শুক্রবার ভোরে ক্ষতবিক্ষত জাহাজটির ধ্বংসাবশেষ পিরোজপুরের স্বরূপকাঠি ডক ইয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন চাকমা।

    গত ১ জুলাই ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের অপরপাশে সুগন্ধা নদীতে নোঙর করা অবস্থায় ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ বিস্ফোরণ ঘটে সাগর নন্দিনী-২ জাহাজে। এতে জাহাজটির পেছনের অংশ উড়ে গেলে চারজন নিহত ও আরও চারজন দগ্ধ হন। এর দুদিন পর দ্বিতীয় দফায় বিস্ফোরণে জাহাজটিতে আগুন ধরে গিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত ও দগ্ধ হন।

    নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন চাকমা বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মালিকপক্ষই জাহাজটি মেরামতের জন্য নিয়ে যাচ্ছে। ২৫ জুন তেলবাহী সাগর নন্দিনী-২ জাহাজটি চট্টগ্রাম থেকে এসে ঝালকাঠির সুগন্ধা নদীর তেলের ডিপো সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল (পেট্রোল ও ডিজেল) ছিল। 

    এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোয় তেল খালাস করার অপেক্ষায় ছিল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে ডিপো বন্ধ থাকায় তেল খালাস করা যায়নি। ১ জুলাই দুপুর দুইটার দিকে জাহাজটির ইঞ্জিনরুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ