ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা

    ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ভোট গ্রহন হবে আজ সোমবার। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত ফারুক হোসেন খান নৌকা প্রতীক এবং বিএনপি থেকে আজীবন বহিস্কৃত সতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদসহ সকল পদ থেকে গত ২২ জুন তাকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।

    দল থেকে বহিস্কার হলেও এ নির্বাচনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছেন। সকালে ভোট কেন্দ্রেও তাদের সরব উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খানের বিজয় হবে বলেও গুঞ্জন রয়েছে ভোটের মাঠে।

    এদিকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ফারুক খানের পক্ষে জেলা সদর থেকে দলীয় নেতাকর্মীরা গিয়ে ভোট কেন্দ্র দখলের পায়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান প্রার্থীর ব্যালট রেখে দিয়ে সিল মেরে দিবেন দলীয় কর্মীরা, এবং ইউপি সদস্য পদে ভোট নিরপেক্ষ হওয়ার কথা শোনা যাচ্ছে।

    তবে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা চাইছেন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শারমিন আফরোজ।

    এদিকে সাধারণ সদস্য পদে নয়টি ওয়ার্ডে ২৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ইউনিয়নের নয়টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৭৪ ও মহিলা ৬ হাজার ১৬৮ জন। ব্যালট পেপারে এ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ