ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী

    ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী  ফাইজুর রশিদ খসরু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।  সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়।

    নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টি মঞ্জু (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট। ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। 

    পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ