ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ভারত ও চীন থেকে ৪৪ লাখ টিকা উপহার পেলো বাংলাদেশ

    ভারত ও চীন থেকে ৪৪ লাখ টিকা উপহার পেলো বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে এ পর্যন্ত ৪৪ লাখ টিকা উপহার দিয়েছে ভারত ও চীন। এর মধ্যে ভারত থেকে এ পর্যন্ত ৩ দফায় উপহার পেয়েছে ৩৩ লাখ টিকা এবং চীন থেকে ২ দফায় পেয়েছে ১১ লাখ টিকা।

    এদিকে ভারত প্রথম ধাপে চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় ধাপে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় এলে এসময় ১২ লাখ টিকা উপহার দেন। আবার তৃতীয় ধাপে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এলে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এক লাখ উপহারের টিকা তুলে দেন।

    এছাড়া চীন থেকে প্রথম ধাপে গেল ১২ মে ৫ লাখ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পায় বাংলাদেশ। পরে দ্বিতীয় ধাপে ১৩ জুন আরও ৬ লাখ সিনোফার্ম টিকা উপহার দেয় চীন। পাশাপাশি চীনা টিকার সঙ্গে বেশ কিছু মেডিক্যাল সামগ্রীও উপহার হিসেবে দেয় ঢাকায় চীন।

    দুই দেশের টিকা উপহার সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের টিকা প্রয়োজন। যেকোনো দেশ টিকা দিলে বাংলাদেশ সেটা গ্রহণ করবে। ভারত ও চীনের টিকা উপহারে দেশ দুটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ