ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিষখালী নদী

    বেড়িবাঁধের অপেক্ষায় যুগের পর যুগ

    বেড়িবাঁধের অপেক্ষায় যুগের পর যুগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিষখালী নদীতে বেড়িবাঁধের অপেক্ষায় যুগের পর যুগ পার করেছেন ঝালকাঠির উপক‚লীয় উপজেলা কাঁঠালিয়াবাসী। এতে নদীতীরবর্তী গ্রামের অধিবাসীদের দুর্ভোগের শেষ নেই। বাঁধ নির্মাণ না হওয়ায় স্থানীয়দের ক্ষোভের শেষ নেই। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও ইয়াসে জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাঁঠালিয়া উপজেলা। প্রতিবছরই জলোচ্ছাসে  ফসল ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সিডরে এ উপজেলায় ২১ জনের প্রাণহানি ঘটে। ক্ষতি হয় ফসলসহ বাড়িঘরের। এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘূর্ণিঝড় আইলা ও ইয়াস আঘাত হানে। প্রাণহানির ঘটনা না ঘটলেও ভেসে গেছে জেলেদের জাল, নৌকা। তলিয়ে গেছে ঘের ও পুকুর। নষ্ট হয়ে গেছে কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। নিয়মিত জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ১০ হাজার হেক্টর জমি।

    বিষখালী নদীর নোনাপানিতে আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কাঁঠালিয়া সদর, বড় কাঁঠালিয়া, কচুয়া, রঘুয়ারচর, রঘুয়ারদড়ি চর, তালগাছিয়া, আওরাবুনিয়া, জাঙ্গালিয়াসহ অন্তত ১০ গ্রামে প্রতিদিন স্বাভাবিক জোয়ারে ফসলি মাঠ প্লাবিত হচ্ছে।

    স্থানীয় জেলে মিরন জোমাদ্দার বলেন, বইন্যার (সিডর-পরবর্তী জলোচ্ছাস ) সময় গলা পর্যন্ত পানিতে মোগো ঘর-দরজা, গরু-বাছুর সব ভাসাইয়্যা লইয়্যা গ্যাছে। ইয়াসের সময় মোগো বাড়িঘর পানিতে তলাইয়া গ্যালহে।

    বেড়িবাঁধ না হওয়ায় বন্যার সময় অসহায় অবস্থার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি। তিনি বলেন, ঘরবাড়ি ও কৃষির ক্ষতি হচ্ছে। এতে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, প্রতিদিন স্বাভাবিক জোয়ারে বিষখালী নদীর পানি প্রবেশ করে তলিয়ে যাচ্ছে প্রায় ১০ হাজার হেক্টর আবাদি জমি। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি বেড়িবাঁধ নির্মাণের। টেকসই বাঁধ নির্মাণ করে জনসাধারণকে নিরাপদে রাখা সরকারের দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে এটি নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ