ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত
  • ঝালকাঠিতে মামলা থেকে অব্যাহতি পেলেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা 

     ঝালকাঠিতে মামলা থেকে অব্যাহতি পেলেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি ইকোপার্ক রক্ষা আন্দোলন করায় শহরের ৮ বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমির দখলদারদের পক্ষ থেকে করা একটি ছিনতাই ও চুরি মামলা ‘মিথ্যা’ প্রমানিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

    মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মনিরুজ্জামান তাদের অব্যাহতির আদেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বিষয়টি নিশ্চিত করেছেন। 

    মামলা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন, ঝালকাঠি ইকোপার্ক রক্ষাও নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্যসচিব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন শাহীন, সোয়েবুর মোর্শেদ সোহেল,  ইকোপার্ক আন্দোলনের যুগ্ম আহবায়ক আল-আমিন বাকলাই, সমাজকর্মী আক্তার হোসেন, শহর যুবলীগের  যুগ্ম আহবায়ক কাজী মারুফ ইরান ও যুবলীগ  নেতা বাদল হোসেন।

    আদালত সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ  তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলাটি মিথ্যা প্রমানিত হয়।

    অব্যাহতি পাওয়া ইকোপার্ক রক্ষা আন্দোলনের নেতারা বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। আদালত আমাদের অব্যাহতি দিয়েছেন। আমরা অপেক্ষায় ছিলাম, মিথ্যার পরাজয় হবেই। আর সেজন্য আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ