ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি আরও ৭ দিন সময় চায়

    ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: তদন্ত কমিটি আরও ৭ দিন সময় চায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বাস পুকুরে পরে ১৭ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসন গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দফায় আরও ৭ দিনের সময় বাড়ানোর আবেদন করেছে।

     বুধবার বিকেলে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মামুন শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কাজ শেষ করতে আরও সময় দরকার। তাই ৭ দিনের সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করা হয়েছে। দেখি কয়দিন সময় বাড়ান তিনি। 

    ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গত শনিবার যাত্রীবাহী বাস বাসার স্মৃতি পুকুরে ডুবে ১৭ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩দিনের মধ্যে প্রতিবেদন দিতে বললেও প্রথম দফায় ২ দিনের সময় বাড়ান এবং পরবর্তীতে বুধবার ফের ৭ দিনের সময় বাড়ানোর আবেদন করেছে। 

    এ ঘটনায়  ঝালকাঠি সদর থানায় গত রোববার রাতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিরা হলেন, বাসচালক মোহন খান, সুপার ভাইজার ফয়সাল মিজান, চালকের সহকারী আকাশ।

    বিআরটিএ ও শ্রমিক ইউনিয়ন বলছে, গাড়ির ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত রুট পারমিট রয়েছে, ২০২৪ সালের ৯ মে পর্যন্ত ট্যাক্স টোকেন পরিশোধ করা হয়েছে। ২০১১ সালে তৈরি করা বাসটির ফিটনেস আছে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বিআরটিএ পরিদর্শক অনিমেষ মন্ডল। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ