ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত
  • ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। পরিবেশেরে ভারসাম্য রক্ষা, সাধারণের জন্য পুষ্টিকর ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে প্রায় ১০ লাখ চারা রোপন কর্মসূচি গ্রহণ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে রোববার সকালে ঝালকাঠির পানি উন্নয়ন বিভাগ কার্যালয় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে।

    কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ, কে, এম নিলয় পাশা। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী, উত্তম হালদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 

    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ, কে, এম নিলয় পাশা জানান, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মস‚চি অংশ হিসেবে ২০২৩/২৪ অর্থবছরে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জেলার বিভিন্ন উপজেলার বাঁধ ও নদী তীরের বেড়িবাঁধে ফলজ ও বনজসহ বিভিন্ন প্রাজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ