ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত
  • মামাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    মামাতো বোনকে ধর্ষণ, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. রাব্বি মোল্লা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আসামিকে নলছিটিতে নিয়ে আসে পুলিশ।

    রাব্বি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মো. আনোয়ার মোল্লার ছেলে।

    এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক রাব্বি সম্পর্কে ধর্ষিতার ফুফাতো ভাই হন। আত্মীয়তার সুবাদে রাব্বি প্রায়ই মামার বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে মামাতো বোনের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬ জুলাই রাতে রাব্বি প্রেমিকার বাড়ির রান্নাঘরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে রাব্বি তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে গত ২৫ জুলাই নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা করেন।

    মামলা হওয়ার পর থেকেই রাব্বি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম তাকে চট্টগ্রামের জোরানগঞ্জ থেকে আটক করে।

    নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী জানান, রাব্বি মোল্লার বিরুদ্ধে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। শনিবার চট্টগ্রাম থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ