ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত
  • কাঁঠালিয়ায় পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে দুই লাইনম্যান নিহত

    কাঁঠালিয়ায় পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে দুই লাইনম্যান নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতে করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের কেন্দ্রের ইনচার্জ ও লাইনম্যান মারা গেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নেয়ামপুরা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন, মরিবুনিয়া পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪২) ও লাইনম্যান মনির হোসেন (৩৫)। কেন্দ্র ইনর্চাজ মিজানুর রহমান পটুয়াখালী জেলার বাসিন্দা এবং মনির বাড়ি কাঁঠালিয়ার উপজেলার বানাই গ্রামে। 

    স্থানীয়রা জানান, নিয়ামতপুরা মোল্লা বাড়ি এলাকায় ছিড়ে নিচে পরে থাকার বিদ্যুতের লাইন মেরামত করার সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁরা দুজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিমা রানী সরকার তাদের মৃত ঘোষণা করেন। 

    কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ