ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময়

    ঝালকাঠিতে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামে সিসিডি বাংলাদেশ এর উদ্যোগে এবং ইন্টারনিউজ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে জেলা ১০জন সাংবাদিক ছাড়াও জেলা তথ্য কর্মকর্তা  আহসান কবির এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলিুর  রহমান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    কর্মশালায় স্থানীয় এবং জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক  অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন সাংবাদিক পলাশ রায়।

    কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ভিডিও তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে সে নিয়ে আলোচনা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ