ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। 

    শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে পুলিশ সুপার  মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন সরকারি  বেসরকারি সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়। 

    পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে  সভাপতিত্ব করেন।
    শেখ কামালের জন্ম দিবসটি ঝালকাঠিতে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। 

    শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের সব দপ্তরে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ