ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • গাজীপুর থেকে অপহৃত এক শিশু আমুয়া থেকে উদ্ধার

    গাজীপুর থেকে অপহৃত এক শিশু আমুয়া থেকে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর থেকে অপহৃত ছয় বছরের এক কন্যা শিশুকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার গভীররাতে অভিযান চালিয়ে আমুয়া বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

     শিশুটির নাম মোছাঃ সালমা(৬)। সে গাজীপুরের জয়দেবপুর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নূর মোহাম্মদের মেয়ে।

    র‌্যাব জানায়, সালমা স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। গত ১ আগস্ট তার খালু রিয়াজ জমাদ্দার মাদ্রাসায় গিয়ে সালমার সাথে কথা বলে। এক পর্যায়ে তাকে পায়ের মোজা কিনে দেয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে যায়। এরপর তারা দীর্ঘ সময় পরও বাড়ি ফিরে না আসায় রিয়াজকে বার বার ফোন দেয়। কিন্তু তাতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে আবারো রিয়াজকে ফোন দেয়ার পর সে ফোন রিসিভ করে সালমার ভাইকে জানায় সে টাকার জন্য সালমাকে অপহরণ করেছে।

    এক পর্যায়ে গত ৪ আগষ্ট সালমার ভাই হাবিবুল্লাহ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা করেন।  সেই মামলার সূত্র ধরে বরিশাল র‌্যাব কর্মকর্তারা তথ্য-প্রযুক্তির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে। কিন্তু রিয়াজ পালিয়ে গেছে।

    অপহৃত সালমাকে গাজীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ