ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • কাঁঠালিয়ায় খালের বাঁধ ভেঙে ১১টি গ্রাম প্লাবিত

    কাঁঠালিয়ায় খালের বাঁধ ভেঙে ১১টি গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিরামহীন ভারী বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া  ইউনিয়নের ডালির খালের বাঁধ ভেঙে নতুন করে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে গত পাঁচ দিন ধরে টানা বৃষ্টি আর জেয়ারের পানিতে জেলার অন্তত ২০টি গ্রাম তলিয়ে  গেছে।

    অস্বাভাবিক জোয়ারে পানির স্রোতে আর ঢেউয়ের আঘাতে ভেঙে পরছে কাঁচা রাস্তাঘাট। বৃষ্টিতে বাড়ি ঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ।

    বৃষ্টিতে কাঁচা রাস্তাঘাট ভেঙে অভ্যন্তরীণ  যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। কৃষি ও মৎসের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। 

    কৃষি বিভাগ জানিয়েছে পূর্ণিমার জোয়ারে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারে পানি উঠলেও আবার ভাটায় নেমে যাবে। বৃষ্টি স্থায়ী  না হলে কৃষির কোন ক্ষয়ক্ষতি হবে না।

    এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কয়েকদিনের টানা ভারি বর্ষণে শহরের জলাবদ্ধতা সৃষ্টি ও নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি ফারাহ্ গুল নিঝুম। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ