ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • ঝালকাঠিতে জলাবদ্ধতায় পঁচে গেছে রোপা আমন, বীজতলা

    ঝালকাঠিতে জলাবদ্ধতায় পঁচে গেছে রোপা আমন, বীজতলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন্যা ও বিষখালী নদীর জোয়ারের পানিতে ঝালকাঠির শত শত একর জমির রোপা আমন, বীজতলা ও ফসলের ক্ষেত পানিতে ডুবে পঁচে যাচ্ছে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতির আশংকায় মাথায় হাত তাদের।

    গত ৭/৮ দিন ধরে অবিরাম ভারীবর্ষণ ও বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট বৃদ্ধি পাওয়ায় রোপা আমন, বীজতলা, পাকা আউশ ধান ও বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

    জেলার কাঠালিয়ার কচুয়া, বাশবুনিয়া, আনইলবুনিয়া, লতাবুনিয়া, পশ্চিম শৌলজালিয়া, মশাবুনিয়া, আমুরিবুনিয়া, রাজাপুরের বড়ইয়া, চল্লিশ কাহনিয়া, মানকি সুন্দর, নাপিতের হাট, বাদুরতলা বন্দর, নলছিটির বাড়ইকরন, সিকদার পাড়া, মল্লিকপুর, সারদল, সদরের পোনাবালিয়া, দেইড়িসহ জেলার অনেক গ্রামের অধিকাংশ রোপা আমন ও বীজতলা পচে গেছে। ফলে এ সকল এলাকার কৃষক পরিবারগুলো মারত্মক ক্ষতির সম্মুখিত হয়েছে।

    উপজেলা কৃষি বিভাগ জানায়, অনেক জায়গায় পানি জমে থাকায় বীজতলা, রোপা আমন ও সবজির ক্ষতি হয়েছে। ক্ষেতের পানি নেমে যাওয়ার পরে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ