ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আহত ৪, গ্রেপ্তার৪

    কাঁঠালিয়ায় সংঘর্ষে নিহত ১

    কাঁঠালিয়ায় সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের চারজন। পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। 

    পুলিশ ও স্থানীয়রা জানান, আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের আলতাফ হোসেন ও চাঁন মিয়ার সঙ্গে কবির মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দাও, রামদা নিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে। 

    এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হয়। অপর পক্ষের আলতাফ হোসেন ও তাঁর ছেলে মিরাজ হোসেন আহত হয়।  গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আলতাফ হোসেন (৬২), তাঁর ছেলে মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তাঁর ছেলে সাগর মোল্লা (২৫)। 

    কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কবিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ